প্রচ্ছদ

সর্বশেষ খবর :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নতুন ওসির যোগদান

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মোঃ সাজিদুর রহমান যোগদান করেছেন। বুধবার রাতে নাসিরনগর থানার নতুন ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।এ উপলক্ষে (ওসি) মোঃ আবু জাফরকে বিদায় সংবর্ধনা ও নতুন ওসি মোঃ সাজিদুর রহমানকে বরণের আয়োজন করেন থানার অফিসাররা।

খোঁজ নিয়ে জানা যায়, এর আগে মোহাম্মদ সাজিদুর রহমান নোয়াখালীর বেগমগঞ্জ থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। সাজিদুর রহমানের বাড়ি মেহেরপুরের গাংনী এলাকায়।

বিদায়ী (ওসি) মো: আবু জাফর দীর্ঘ ২৩ মাস এই থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ