সাব্বির আহমেদ : বুধবার বিকেলে বিএনপি’র প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাসভবনে দলীয় সমন্বয় সভা চলছিল বলে ছাত্রদলের দাবি, এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে চেয়ার ও বাসার সামনে থাকা ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে। এই ঘটনায় তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ওসাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান।
আজ এক বিবৃতিতে তারা বলেন, সন্ত্রাসের শ্রেষ্ট ব্রান্ডআ.লীগ পুনরায় ক্ষমতায় আসার জন্য দেশব্যাপীছাত্রলীগ ও যুবলীগ দিয়ে সন্ত্রাসের হলিখেলায় মেতেছেউঠেছে। বর্তমান শাসন ব্যবস্থা বিশ্বের সকল নিপীড়কনিষ্ঠুর শাসকদের দৃষ্টান্তকে অতিক্রম করেছে।দুঃশাসনের এক অন্ধকার সময়কে গ্রাস করেছে সমগ্রজনজীবনকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তারঅংঙ্গ ও সহযোগী সংগঠন গুলোকে উন্মুক্ত কিংবাঘরোয়া কোথাও সভা সমাবেশ করতে দিতে তারাআতংকগ্রস্ত ও উদ্বিগ্ন হয়ে উঠছে। গনতন্ত্র ও সংবিধানেসভা সমাবেশ করার যে অধিকার সেটিকে তারাআইনশৃঙ্খলা বাহিনী, ছাত্রলীগ ও যুবলীগকে ব্যবহারকরে নির্মমভাবে প্রতিহত করছে। গতকাল লক্ষীপুরে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাসভবনে দলীয় সমন্বয়সভা চলাকালে ছাত্রলীগের হামলা তারই একটি উদাহণমাত্র।