শিরোনাম

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৪৭ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাংচুর

রাসেল হোসেন, ধামরাই : ঢাকার ধামরাইয়ে আসন্ন দুর্গা পূজার নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।অজ্ঞাত পরিচয় দূর্বত্তরা রাতের আধারে শারদীয় দুর্গা পূজা মন্ডপের জন্য নির্মাণাধীন প্রতিমা কার্তিক, গনেশ, দুর্গা, লক্ষী ও অশুর ভাংচুর করেছে।এতে আতংকিত হয়ে পড়েছে শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি।

বুধবার(১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ধামরাইয়ের আমতা ইউনিয়নের বড়নারায়ণপুর গ্রামে সখী চরন কর্মকারের বাড়িতে এ প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার জানান, বড়নারায়ণপুর গ্রামের স্বর্গীয় সত্য চরন কর্মকারের বাড়িতে শারদীয় দুর্গা পূজা চলে আসছে দীর্ঘদিন ধরে।সত্য চরন কর্মকারের পুত্র সখী চরন কর্মকার , সচীন্দ্র কর্মকার, গোপাল কর্মকার, নেপাল কর্মকার রাজধানী ঢাকার তাতী বাজারের ব্যবসায়ী। গ্রামের বাড়িতে প্রতি বছরের মত প্রতিমা নির্মাণ করেন । শেষ পর্যায়ে, শোকানোর অপেক্ষায় বাকি ছিল রংয়ের কাজ। এরই মধ্যে মঙ্গলবার গভীর রাতে দুস্কৃতিকারীরা মন্দিরে ঢুকে হাত মাথাসহ বিভিন্ন মুর্তির অংশগুলো ভেঙ্গে পালিয়ে যায়।বুধবার সকালে মুর্তি ভাঙ্গার খবর পেয়ে ঢাকা থেকে বাড়ি ফিরে আতংকিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

এব্যপারে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগিরা। ধামরাই থানা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সিবিল প্রশাসনের কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করেছেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ ও দুর্বৃত্তদের গ্রেফতার করার জন্য অভিযান চালানো হবে বলে জানান ধামরাই থানার অফিসার ইনচার্জ দিপক সাহা।

ধামরাই থানার অফিসার ইনচার্জ দিপক সাহা বলেন,খবর পাওয়ার সঙ্গে সরেজমিনে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ ও দুর্বৃত্তদের গ্রেফতার করা হবে।

আমাদেরসময়.কম whatsapp চ্যানেল ফলো করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়