ডেস্ক রিপোর্ট : সাত রঙের চা নিয়ে নানা জনের কাছে নানা ধরনের গল্প শোনা যায়। সেই গল্পের সাথে সাথে শ্রীমঙ্গলের সাত রঙের চা সবার কাছেই খুব আকর্ষণীয় ও প্রিয়। সাতরঙের রঙিন চায়ের এই বিশেষ রেসিপি বেশির ভাগ মানুষেরই অজানা। অনেকেই আবার ভাবেন এটা শুধুমাত্র শ্রীমঙ্গলেই পাওয়া যায়।
কিন্তু আপনি চাইলে আপনার বাড়িতে আসা অতিথিকে চমকে দিন সাত রঙের চা পান করিয়ে। তাহলে জেনে নিন কিভাবে তৈরি করবেন মজাদার এই সাত রঙের সুন্দর ও আকর্ষণীয় চা বানানোর রেসিপি।
উপকরণ:
চা পাতা
চিনি
কনডেন্সড মিল্ক
প্রণালি:
. প্রথমে ১ টেবিল চামচ চিনির সাথে ২ টেবিল চামচ পানি মিশিয়ে সিরা করে নিতে হবে।
. পরিমাণ মতো পানি এবং চাপাতা চুলায় জ্বাল দিয়ে লিকার তৈরি করে নিন।
. ১ টেবিল চামচ লিকার ও ১ চামচ সিরা মিশিয়ে রাখুন।
. তারপর ২ টেবিল চামচ কনডেন্স মিল্কের সাথে ১ টেবিল চামচ লিকার মিশিয়ে নিতে হবে।
. তারপর একটা কাপ/গ্লাসে প্রথমে প্লেইন সিরা ঢেলে নিয়ে ২০ সেকেন্ড পরে সিরা মেলানো লিকার টা দিতে হবে।
. এর ৩০ সেকেন্ড পরে কনডেন্স মিল্কের মিশ্রণ দিতে হবে।
. তার ১ মিনিট পর বাকি লিকারটুকু গরম করে একদম কাপের ধার ঘেষে আস্তে আস্তে ঢালতে হবে।
. আরো ১ মিনিট পর পর কনডেন্স মিল্কের মিশ্রণ ও লিকার আস্তে আস্তে ঢালতে হবে।
এবার দেখুন সহজেই তৈরি হয়ে গেল সাত লেয়ারের মজাদার রঙিন চা। এভাবেই পরিবার ও অতিথিকে চমকে দিন।
সুত্র : পরিবর্তন