বিনোদন ডেস্ক: এক নারীকে নিয়ে পুরো ঘটনা। সেই ‘রহস্যময় নারী’। গল্পে দেখা যাবে, একদিন ছয় বন্ধু মিলে পরিকল্পনা করে দেশের বাইরে যাওয়ার। অবসর সময় কাটাতে নাঈম, মিথিলা, শ্যামল মাওলা, হক বারিশ, তৃষ্ণা ও রানী আহাদ একসঙ্গে নেপাল যান। সেখানে বেশ মাস্তিতে কাটছিল তাদের সময়। এই অবস্থায় হঠাৎ হারিয়ে যায় মিথিলা। এ নিয়ে চিন্তায় পড়ে বাকি সবাই।

এদিকে, এর কিছুদিন যেতে না যেতেই আরো একজন হারিয়ে যান। তারপর বিষয়টি নিয়ে শরণাপন্ন হন গোয়েন্দা অফিসার নজরুল রাজের। ঘটনা উদঘাটন করতে গিয়ে বেরিয়ে আসে আসল তথ্য। খুনের নেপথ্যে উঠে আসে এক রহস্যময়ী নারীর নাম। তিনি আর কেউ নন, তাদের সঙ্গে থাকা রানী আহাদই তাদের খুন করেন।
এই ধরণের রহস্যময় গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘রহস্যময় নারী’ নামের টেলিফিল্ম। রাজিব আহমেদের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন সাখাওয়াত মানিক। জানা গেছে, এটিএন বাংলায় খুব শিগগির প্রচারিত হবে নাটকটি। সূত্র: ডেইলি-বাংলাদেশ