প্রচ্ছদ

সর্বশেষ খবর :

মহাকাশ আবর্জনা পরিষ্কার করবে স্যাটেলাইট

আসিফুজ্জামান পৃথিল : পৃথিবীর কক্ষপথ থেকে মহাকাশ আবর্জনা দূর করত্যে মহাকাশে স্যাটেলাইট মোতায়েন করেছে যুক্তরাজ্য। কিভাবে এই আবর্জনা দূর করা হবে তা প্রদর্শনীর জন্য একটি জাল ছুড়েছে স্যাটেলাইটটি। ভূপৃষ্ঠ থেকে ৩০০ কিলোমিটার ওপরে এই ঘটনা ঘটে।

এটি পৃথিবীর চারপাশে থাকা বিপুল পরিমাণ আবর্জনা কিভাবে অপসারণ করা হবে সেই প্রদর্শনী সিরিজের একটি অংশ। পৃথিবীর চারপাশে প্রায় সাড়ে ৭ হাজার টন এ ধরণের আবর্জনা রয়েছে। পৃথিবী থেকে পরিচালিত মহাকাশ মিশনের জন্য এই আবর্জনাগুলো বড় রকমের সমস্যা সৃষ্টি করে। স্যাটেলাইটটের নাম দেয়া হয়েছে ‘রিমুভডেবরিস স্যাটেলাইট’। স্যাটেলাইটটির জাল ছোড়ার একটি ভিডিও প্রকাশিত হয়েছে।

ভিডিওতে দেখা যায় একটি ছোট জুতার বাক্স আকৃতির বস্তু স্যাটেলাইটের ৬ থেকে ৮ মিটার সামনে ঘুরছে। হঠাৎ করে স্যাটেলাইট থেকে একটি সাদা জালের মতো বস্তু উৎক্ষেপিত হয়। এরপর বস্তুটি বাক্সটিকে ঘিরে ধরে স্যাটেলাইটে নিয়ে আসে। সারে স্পেস সেন্টারের পরিচালক প্রফেসর গুগলিলেমো আগলিয়েত্তি বলেন, ‘আমরা যেভাবে আশা করেছিলাম এটি সেভাবেই কাজ করেছে। বস্তুটি সেভাবেই ঘুরছিলো যেভাবে মহাকাশ আবর্জনা ঘুরে। আমাদের পরীক্ষা সফল হওয়ায় আমরা খুশি।’ বিবিসি

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ