প্রচ্ছদ

সর্বশেষ খবর :

রপ্তানি কমার শঙ্কা ভারতীয় বাসমতি চালের

নূর মাজিদ : ভারতীয় ইনভেস্টমেন্ট ইনফর্মেশন অ্যান্ড ক্রেডিট এজেন্সি (আইসিআরএ) প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে দেশটির বাসমতি চাল রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। যে সমস্ত দেশে এই চাল রপ্তানি করা হয় সেদেশগুলোতে সাম্প্রতিক সময়ে বেশকিছু পরিবর্তনের কারণেই এমনটি হওয়ার সম্ভাবনা রয়েছে। আইসিআরএ জানায়, ভারতীয় বাসমতি চাল আমদানিকারক দেশগুলোর আমদানি নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আসায় পণ্যটির রপ্তানির পরিমাণ কমে যেতে পারে।

২০১৭-১৮ অর্থবছরে ২৩ শতাংশ রপ্তানি বেড়েছিল ভারতের বাসমতি চাল রপ্তানি। তবে ২০১৮-১৯ অর্থবছরের প্রথম চার মাসে তা নেমে এসেছে ১৪ শতাংশে। তাই ভারতীয় পণ্যটির রপ্তানি মাত্রা আরও কমে যাবার আশঙ্কা করছে সংস্থাটি।

২০১৭-১৮ অর্থবছরের জানুয়ারি থেকে জুলাই মাসের প্রান্তিকে ইউরোপীয় ইউনিয়নে ৫৮ শতাংশ বৃদ্ধি পায় বাসমতি চাল রপ্তানি। তবে সাম্প্রতিক সময়ে বাসমতি চালের অন্যতম বাজার ইরানের বাজারে রপ্তানিতে সমস্যার মুখে পড়েছেন ভারতীয় রপ্তানিকারকগণ। বিশেষ করে, ইরানের বৈদেশিক বাণিজ্য কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তাদের অন্যতম প্রধান চিন্তার কারণ। এতে দুই দেশের বৈদেশিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, এমনটাই মনে করেন তারা।

এছাড়াও, বাসমতি ধান উৎপাদনে ব্যবহৃত কীটনাশকের মাত্রা নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন এবং সৌদি আরব যে মানদন্ড বেঁধে দিয়েছে, তা পূরণ করতেও সমস্যার মুখে পড়বে ভারতের বাসমতি চালের রপ্তানি। কমোডিটি অনলাইন

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ