নূর মাজিদ : ডিজিটাল অর্থনীতিকে আরো প্রণোদনা ও বিকাশের সুযোগ করে দিতে ১ হাজার ৪৬০ কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, আগামী পাঁচ বছরে এই পরিমাণ অর্থ ডিজিটাল অর্থনীতির বিকাশ সংক্রান্ত গবেষণায় ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এ বিষয়ে ‘ডিজিটাল ইকোনমি অ্যান্ড ডিজিটাল সিল্ক রোড’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে চীনা সরকার।
চীনা সরকারের এই বিনিয়োগ বড় ধরনের বিনিয়োগ বৃহৎ আকারে তথ্য সংরক্ষণ, ইন্টারনেট অব থিংস, আধুনিক নগর ব্যবস্থাপনা প্রযুক্তির উন্নয়নে ব্যয় করা হবে। চীনের সঙ্গে বিশ্ব অর্থনীতিকে একটি ডিজিটাল সিল্ক রোডে সম্পৃক্ত করতেই এমন পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। এই প্রকল্পে অর্থায়ন করবে চায়না ডেভেলপমেন্ট ব্যাংক এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন। এই বিনিয়োগ চীনা অর্থনীতির আরো আধুনিকায়নে ডিজিটাল অর্থনীতি বিষয়ক প্রযুক্তির উন্নয়নে ব্যয় করা হবে। বারনামা/ রয়টার্স