প্রচ্ছদ

সর্বশেষ খবর :

ইমরান খানের জন্য খোলা হলো পবিত্র কাবার দরজা (ভিডিও)

আমিন মুনশি : পাকিস্তানের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরব সফর করছেন ইমরান খান। বুধবার তিনি পবিত্র ওমরাহ হজ পালন করেছেন।

এসময় প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য পবিত্র কাবা শরীফের দরজা খোলা হয় এবং তিনি পবিত্র কাবা শরীফের ভেতরে প্রবেশ করার সুযোগ পান। সেসময় তিনি মুসলিম বিশ্বের জন্য দোয়া করেন।

সাধারণত সবার জন্য কাবা শরীফের ভেতরে প্রবেশের অনুমতি নেই। কিন্তু সৌদি সফরে এই সুযোগ পেলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এর আগে মদিনায় মহানবী হযরত মুহাম্মদের স. রওজা মুবারক জিয়ারত এবং কিছু সময় কাটানোর পর মঙ্গলবার সন্ধ্যায় জেদ্দায় পৌঁছান তিনি।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দেশটিতে সফরে গেলেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান।

প্রধানমন্ত্রী ইমরান খানের সফরসঙ্গী হিসেবে এ সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহাম্মদ কোরেশী, অর্থমন্ত্রী আসাদ উমর এবং মন্ত্রীসভার বেশ কয়েকজন সদস্য।

ইমরান খান সৌদি সফর শেষে বুধবার আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবেন। সূত্র: খালিজ টাইমস।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ