প্রচ্ছদ

সর্বশেষ খবর :

আরএসএস’এর গোমূত্র, গোবরের সাবান ও ফেসপ্যাক মিলবে অ্যামাজনে

রাশিদ রিয়াজ: গোমূত্র ও গোবর দিয়ে তৈরি সাবান, ফেসপ্যাক ও প্রসাধনী বানাচ্ছে ভারতের রাষ্ট্রীয় সেবক সংঘ বা আরএসএস। থাকছে নানা রকম ওষুধও। রয়েছে মোদি কুর্তা ও যোগী কুর্তা। উত্তর প্রদেশের একটি ফার্মেসি ছাড়াও অ্যামাজনে কিনতে পারবেন আগ্রহী ক্রেতারা। টাইমস অব ইন্ডিয়া

মথুরায় আরএসএস’এর সংস্থা দীন দয়াল ধাম প্রাথমিকভাবে এধরনের ৩০টি পণ্য বিক্রি শুরু করবে অনলাইনের মাধ্যমে আগামী অক্টোবর থেকে। সংগঠনটির দর্জি শাখা বিক্রি করবে মোদি ও যোগী কুর্তা। আরএসএস’এর মুখপাত্র অরুণ কুমার আশা করছেন লাখ টাকার প্রসাধনী ও ওষুধ এবং ৩ লাখ টাকার কুর্তা বিক্রি হবে মাসে। স্থানীয় তরুণদের কর্মসংস্থানের আশাও করছেন তিনি।

গোমূত্র ও মেথি দিয়ে তৈরি কামধেনু আর্ক ছাড়াও এই ধাম বিক্রি করবে গোলমরিচ, আমলা, তুলসী, কামধেনু মধুনাশক চুর দিয়ে তৈরি টনিক ঘনবতী। যা ডায়বেটিস ও স্থ’ূলতায় বিশেষ কার্যকরী। এছাড়াও রয়েছে শ্যাম্পু, টুথপেস্ট ও ফেসপ্যাক সহ নানা পণ্য। ধামের ডেপুটি সেক্রেটারি মণীষা গুপ্তা জানিয়েছেন, কোনো সিনথেটিক এসব পণ্য তৈরিতে ব্যবহৃত হয়নি।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ