প্রচ্ছদ

সর্বশেষ খবর :

পবিত্র কোরআনের ১০টি সোনালী উপদেশ (পর্ব- ৯)

আমিন মুনশি : মানবজাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। মহান আল্লাহর বাণী এই কোরআনুল কারিম থেকেই যুগে যুগে পথভোলা মানুষ পেয়েছে সরল পথের সন্ধান। আমাদের সময় ডটকম পাঠকদের জন্য আমরা ধারাবাহিকভাবে সেই পবিত্র গ্রন্থ থেকে জানাবো মাত্র ১০টি করে উপদেশ। যেগুলো বদলে দিতে পারে আমাদের জীবন। আলোকিত করে তুলতে পারে আমাদের ভবিষ্যত-

১. কণ্ঠস্বর অবনমিত রেখো। [সূরা লোকমান ৩১:১৯]

২. নারীরা যেন অন্ধকার যুগের মত অন্যকে প্রদর্শনের উদ্দেশ্যে তাদের সৌন্দর্য মেলে না ধরে। [সূরা আহযাব ৩৩:৩৩]

৩. আল্লাহ তায়ালা যাবতীয় পাপ মোচন করে দিতে পারেন। [সূরা যুমার ৩৯:৫৩]

৪. আল্লাহ তায়ালার অনুগ্রহ হতে নিরাশ হয়ো না। [সূরা যুমার ৩৯:৫৩]

৫. ভালোর মাধ্যমে মন্দকে প্রতিহত করো। [সূরা হা-মিম সাজদা ৪১:৩৪]

৬. যে কোনো বিষয়ে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নাও। [সূরা শূরা ৪২:৩৮]

৭. মানুষের সাথে মানিয়ে চলার চেষ্টা করো। [সূরা হুজরাত ৪৯:৯]

৮. কাউকে পরিহাস করো না। [সূরা হুজরাত ৪৯:১১]

৯. সন্দেহ করা থেকে বিরত থেকো। [সূরা হুজরাত ৪৯:১২]

১০. পরনিন্দা করো না। [সূরা হুজরাত ৪৯:১২]

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ