প্রচ্ছদ

সর্বশেষ খবর :

কবিতা
আমাদের গাঁয়ে যেতে হলে তুমি

কবি: মোস্তফা জামান আব্বাসী

আমাদের গাঁয়ে যেতে হলে তুমি
পাবে খাল বিল খুঁজে
সবুজ যেখানে জমাট বেঁধেছে
ধানসিঁড়িটির মাঝে।

কখনও আকাশ রঙ দিয়ে মাখা
কখনও বা সুগম্ভীর
বাতাস কখনও বাউকুমটা সাজে
কখনও বা অতি ধীর।

নৌকো ছাড়া যে পথ নেই সেথা
নেই ট্রাক বাস গাড়ি
যত দূর যাবে পাবে সমধুর
বাংলার কুঁড়ে বাড়ি।

এখানেই মন পড়ে থাকে মোর
মাগুর শিংগির সাথে
পুঁটি মাছগুলো খেলা করে সেথা
সারাদিন মোর সাথে।

এই নৌকায় ভাসাই আমার
মনের মুকুতারাজি
ভাটিয়ালি গাই স্বপ্নের মত
সারাক্ষণ তাতে রাজি।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ