প্রচ্ছদ

সর্বশেষ খবর :

প্রসঙ্গ : দৈনিক আজকের কাগজ

সালাম সালেহ উদদীন : আধুনিক প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের বলিষ্ঠ কণ্ঠস্বর দৈনিক আজকের কাগজ। সাংবাদিক নাঈমুল ইসলাম খানের সম্পাদনায় ১৯৯১ সাল থেকে যাত্রা শুরু হওয়া পত্রিকাটি ২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর বন্ধ হয়ে যায়। নাঈমুল ইসলাম খানের পর পত্রিকাটির সম্পাদক ছিলেন কাজী শাহেদ আহমেদ।

আজ যারা বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত সাংবাদিক তাদের অনেকেরই হাতে খড়ি এই পত্রিকার মাধ্যমে। আবু হাসান শাহরিয়ার, আবুবকর চৌধুরী, আনিস আলমগীর, মুস্তাফিজ শফি তো রীতি মতো সম্পাদক। দেখতে দেখতে ১১ বছর চলে গেল, পত্রিকাটি বন্ধ হয়েছে।

এর মধ্যে মারুফ চিনু, মোস্তাক হোসেন, শহীদ খান, রিশিত খান, আপন মাহমুদ পরলোকে চলে গেছেন। পরলোকে চলে গেছেন আজকের কাগজের নিয়মিত লেখক শওকত ওসমান, আহমদ শরীফ, নীলিমা ইব্রাহিম, খান সারওয়ার মুরশিদ, শামসুর রাহমান, ফয়েজ আহমদ, কবীর চৌধুরী, জিল্লুর রহমান সিদ্দিকী, বিনোদ দাশগুপ্ত, সন্তোষ গুপ্ত, অজয় রায়, মযহারুল ইসলাম, কে এম সোবহান, সৈয়দ শামসুল হক, শওকত আলী, মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা, খন্দকার আলী আশরাফ, শাহ এ এম এস কিবরিয়া, আবদুশ শাকুর, সিদ্দিকুর রহমান, কর্নেল হামিদ, বেলাল চৌধুরী, বেলাল মোহাম্মদ, এম ওয়াজেদ মিয়া, আবু জাফর, আবুল হাসানাত, মোজাফ্ফর হোসেন, রফিক আজাদ, সিকদার আমিনুল হক, হুমায়ুন আজাদ, আহমদ ছফা, রাজীব হুমায়ুন, জুবাইদা গুলশান আরা, আনওয়ার আহমদ, জগলুল আহমেদ চৌধুরী, রণজিত বিশ্বাস, সৈয়দ হায়দার, খোন্দকার আশরাফ হোসেন, খন্দকার মজহারুল করিম, মোস্তফা মীর, হেলাল আহমেদ, মাহমুদুল বাসার, মিলিকুন, সঞ্জীব চৌধুরী, রতনতনু ঘোষ, গুলশান আখতার, বাশিরা ইসলাম, অনন্ত জাহিদসহ অনেকেই। তাদের আত্মার শান্তি কামনা করছি। লেখক : সাংবাদিক

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ