আবুল কাশেম ফজলুল হক : সুষ্ঠু, স্বাভাবিক নির্বাচন করার মত অবস্থা নেই ডাকসুতে। আমি মনে করি, অল্প সময়ের মধ্যে পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে। বাহিরের রাজনীতিতে কতটা আস্থা রাখা যাবে তা নির্ভর করে ছাত্র নেতাদের উপরে। হাইকোর্ট নির্বাচন করার যে নির্দেশ দিয়েছে, সেটি বর্তমান প্রেক্ষাপট বিবেচনা না করে, কেবল আইন-কানুন দেখে নির্বচন করাটা ঠিক হবে না। কাজেই হাইকোর্ট এর নির্দেশ মত কাজ করা কঠিন, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপ কে হাইকোর্ট যে নির্বাচন করার নির্দেশ দিয়েছেন, তা পরিবর্তন করার জন্য আপিল করেছে। পুলিশ দিয়ে, র্যাব দিয়ে এবং বিজিপি দিয়ে কোন রকম নির্বাচন করলেই তার ফলাফল সুবিধার হবে না । কারণ সাধারণ ছাত্ররা কোনদিন তা মেনে নেবে না ।
আরেকটি বিষয় হলো, পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করতে হবে। সমস্ত ছাত্র সংগঠনদের হলে জায়গা দিতে হবে। পারস্পরিক সহাবস্থান নিশ্চিত না করে যদি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা হয়, তাহলে সে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। কর্তৃপক্ষের সে আশঙ্কা দূর করে, পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করতে হবে। এরপর ভোটার তালিকা করে, নির্বচন করতে হবে।
পরিচিতি : রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষক, ঢাবি/মতামত গ্রহণ : মুহাম্মদ নাঈম/সম্পাদনা : ফাহিম আহমাদ বিজয়