মিনহাজুল আবেদীন: নারিকেল বাগানে ফল ও পাশাপাশি মাছ চাষ করা হচ্ছে, ভিয়েতনামের খাঁটো জাতের সিয়াম ব্লু নামের নারিকেল বাগান, যা দক্ষিণ এশিয়ার উপকুলীয় জনপদকে ঝড়ের কবল থেকে রক্ষা করবে। ডিবিসি বাংলাকে তিনি এ কথা বলেন।
স্থানীয় কৃষিবিভাগের সহযোগিতায় এ বাগান গড়ে উঠেছে, ঝালকাঠির সদর উপজেলার বেশমখান গ্রামের মাহফুজুর রহমান, ৩ একর জমিতে গড়ে তুলেছেন একটি মিশ্র খামার। এ বাগানের সফলতা মিশ্র চাষে সম্ভাবনা বাড়িয়ে তুলেছে।
৬ মাস আগে ঝালকাঠির কৃষি অধিদপ্তর থেকে, ভিয়েতনামের খাঁটো জাতের সিয়াম ব্লু নামের, ১৮০ টি গাছের চারা এনে রোপণ করেন তিনি, তবে বন্যা এবং ঝড় হাওয়ায় এ নারিকেল গাছের কোন ক্ষতি হবে না। চারা রোপণের ৩ বছরের মধ্যে ছোট অবস্থায় গাছে নারিকেল পাওয়া যাবে।
তিনি বলেন, সনাতন প্রদ্ধতিতে এখানে চাষাবাদ করা হয়। নারিকেলের সাথে ফসল হিসাবে বাগানে আবাদ করা হয়, মাল্টা, লাউ, করলা, সোসা, ধুন্দল, আমড়া ও পেয়ারা, এসব সবজি ও ফল বিক্রি করে সপ্তাহে ১০ হাজার টাকার বেশি থাকে।
স্থানীয় কৃষি কর্মকর্তাগন বলেন, আমাদের কৃষি বিভাগের উদ্ভুদ্ধকরণের মাধ্যমে তিনি উদ্ভুদ্ধ হয়ে, এখানে ৩ একর জায়গা নিয়ে ১৮০ টি চারা লাগিয়েছেন।
কৃষি মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ফরিদা জাহান, এ বাগান পরিদর্শন করতে এসে বলেন, তিনি আর্থিক ভাবে অনেক লাভবান হবেন এবং উনার এই দৃষ্টান্ত অনুসরণ করে অনেক কৃষক এভাবে বাগান করার জন্য উৎসাহি হবেন।
ফরিদা জাহান আরও বলেন, উপকুলীয় এলাকার ঝড়ের কবল থেকে গাছ এবং নারিকেল রক্ষায়, ঝালকাঠিতে ভিয়েত নামের খাঁটো জাতের সিয়াম ব্লু নারিকেল গাছের সাথে; এ মিশ্র চাষ, কৃষি সাফল্য এক নতুন সম্ভবনা। এই মিশ্র চাষ এখন ছড়িয়ে পড়বে জেলার কৃষক এবং কৃষি উদ্যোক্তাদের মধ্যে। সম্পাদনা: রাশিদ