প্রচ্ছদ

সর্বশেষ খবর :

সুস্থ নুসরত জাহান, প্রায় ২৪ ঘণ্টা পর ফিরলেন হাসপাতাল থেকে

মুসফিরাহ হাবীব: গুরুতর অসুস্থ হয়ে রোববার রাতে হাসপাতালে ভর্তি হওয়ার প্রায় চব্বিশ ঘণ্টা পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন টালিউড অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের বসিরহাটের সংসদ সদস্য নুসরত জাহানকে। সোমবার রাত ৮টার একটু আগে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এখন তিনি বিপদমুক্ত।

একসঙ্গে অনেক ওষুধ সেবনে নুসরত অসুস্থ হয়ে পড়েছিলেন বলে শোনা গেছে। সম্ভবত ঘুমের ওষুধ সেবন করেছিলেন তিনি। প্রাথমিকভাবে তাকে আইসিইউ-তে রাখা হয়। থানায় তার ‘ড্রাগ ওভারডোজ’ নিয়ে রিপোর্টও করে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার নুসরতের স্বামী নিখিলের জন্মদিনে সন্ধ্যায় পার্টি আয়োজন করা হয়েছিল। সেই পার্টি চলাকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন নুসরত। হাসপাতাল কর্তৃপক্ষ নুসরতের অসুস্থতার কারণ এবং বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছে। নুসরতের পরিবারও ঘুমের ওষুধ সেবনে তার অসুস্থ হওয়ার কথা ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে।

নুসরতের স্বামী নিখিল সোমবার বলেন, “সব ঠিক আছে। চিন্তার কিছু নেই। আজই নুসরত বাড়ি ফিরবে। হাঁপানির সমস্যা বাড়ায় মারাত্মক শ্বাসকষ্ট শুরু হয়। এখন ভালো আছে নুসরত।” সেই মতো এ দিনই হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেয়া হয়।

নুসরত নিজেও বলেছেন, “আমার শ্বাসকষ্টের সমস্যা অনেক দিনের। সেটি হঠাৎ বেড়ে যাওয়াতেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এখন অনেকটা সুস্থ বোধ করছি।”

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ

সর্বাধিক পঠিত