প্রচ্ছদ

সর্বশেষ খবর :

জাবি থেকে এমফিল ১ম পর্বে উত্তীর্ণ হয়েছেন মুশফিক

রাকিব উদ্দীন : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ১ম পর্বের পরিক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ইতিহাস নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন তিনি।

বর্তমানে দক্ষিণ এশিয়ার ক্রিকেট ও বাংলাদেশ এই বিষয়ে এমফিল করছেন এ অভিজ্ঞ ব্যাটসম্যান। আর এক পর্ব উত্তীর্ণ হতে পারলেই তার এমফিল সম্পন্ন হবে। এরপর আগাতে পারবেন পিএইচডির পথে।

চার বছর আগে ১ম শ্রেণী পেয়ে মাস্টার্স শেষ করেন দেশের এই শীর্ষ ক্রিকেটার। এমফিল শেষে তার লক্ষ্য পিএইচডি করা।

৩২ বয়সী মুশফিকুর রহিম ২০০৫ সালে টেস্ট ক্রিকেটারের মাধ্যমে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে পদার্পণ করেন তিনি। এখন অবধি ৬৮টি টেস্ট, ২১৬টি ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। একসময় ছিলেন জাতীয় দলের অধিনায়কের দায়িত্বে।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ

সর্বাধিক পঠিত