
নিউজ ডেস্ক : জেলা শহরের শহীদ স্মরণী সড়কে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া গৃহবধূ আরিফা আক্তার (২৫) মানিকগঞ্জ জেলা শহরের বড়সরুন্ডী এলাকার হারুন মিয়ার মেয়ে ও জয়রা রোডের ভিলেজ লাইন পরিবহনের বাস চালক খোকন মিয়ার স্ত্রী। বাংলানিউজ
মানিকগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসক মো. শহিদুর আজম বলেন, রাতে আরিফা আক্তারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। শ্বাস বন্ধ হয়ে তিনি মারা যান। তার গলায় কাটা দাগ রয়েছে।
মানিকগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার হারেজ আলী বলেন, এ দুর্ঘটনার পর অটোরিকশা চালক পালিয়ে গেছেন। তবে অটোরিকশাটি জব্দ করা হয়েছে। সম্পাদনা : সুতীর্থ