প্রচ্ছদ

সর্বশেষ খবর :

উখিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক : উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের চৌরাস্তার মাথা এলাকা থেকে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। বাংলানিউজ

সঙ্গে থাকা আইডি কার্ড অনুযায়ী তার নাম মাজহারুল ইসলাম। ওই কার্ডে তার ঠিকানা পীরগঞ্জ কলোনীর হাট উল্লেখ রয়েছে। এছাড়াও তার সঙ্গে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের কিছু কাগজপত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে মাজহারুল ব্রাকের কর্মী।

স্থানীয় ইউপি সদস্য মনজুর আলম জানান, স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর জানান, কে বা কারা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বাধিক পঠিত