এস এম নূর মোহাম্মদ : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্রিনসিটি আবাসন প্রকল্পের কেনাকাটায় দুর্নীতির তদন্ত প্রতিবেদন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে সরকার কী পদক্ষেপ গ্রহণ করেছে, তা জানতে চান হাইকোর্ট। তাই মামলার শুনানি অবকাশকালীন ছুটি শেষ হওয়ার পর এক সপ্তাহ পর্যন্ত মুলতবি রেখেছেন আদালত।
রূপপুরে বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতির ঘটনায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিবেদন দাখিলের পর রোববার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর বেঞ্চ এ আদেশ দেন। সম্পাদনা : সাজিয়া/সুতীর্থ