এস এম নূর মোহাম্মদ: বাসের চাপায় পা হারানো রাসেলকে পাঁচ লাখ টাকার প্রথম কিস্তি পরিশোধ করতে গ্রিন লাইন কর্তৃপক্ষকে এক সপ্তাহ সময় দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে আগামী ২৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
গ্রিন লাইনের আবেদনের প্রেক্ষিতে রোববার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ এই আদেশ দেন। সম্পাদনা : রেজাউল/মহসীন