শিরোনাম

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:১৬ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উল্লাপাড়ায় তানভীর ইমাম এমপির হস্তক্ষেপে প্রতিবন্ধি মহির উদ্দিনের স্বপ্ন পূরন

শিশির আলম, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ার সদর ইউপির বাখুঁয়া গ্রামের জামিল উদ্দিনের পুত্র শারিরিক প্রতিবন্ধি মহির উদ্দিন (৩৩) দীর্ঘদিন যাবত প্যাডেল চালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। বিগত ২ মাস পুর্বে সে উল্লাপাড়া-সলঙ্গা আসনের সংসদ সদস্য তানভীর ইমাম এর নিকট দারস্ত হয়ে নিজের জীবন সংগ্রাম এর কথা ব্যক্ত করে এসময় ওই প্রতিবন্ধি মহির এর জীবন বৃত্তান্ত খানিকটা শুনেই আবেগাপ্লূত হয়ে পরেন এমপি তানভীর ইমাম। এরপর তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দেন এরই প্রেক্ষিতে গ্রামীন অবকাঠামো উন্নয়ন বরাদ্দ হতে ৪৫ হাজার টাকা ব্যায়ে একটি ব্যাটারী চালিত অটোভ্যাান উপহার দেওয়া হয় প্রতিবন্ধি মহির উদ্দিনকে।

গতকাল বুধবার বিকেলে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে প্রতিবন্ধি মহির উদ্দিন এর হাতে ওই ভ্যান এর চাবি হস্তান্তর করেন তানভীর ইমাম এমপি, এসময় উল্লাপাড়া উপজেলা নির্বাহি অফিসার মো: আরিফুজ্জামান, পৌর মেয়র এসএম নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভূইয়াঁ , উল্লাপাড়া মডেল থানার ওসি দেওয়ান কউশিক আহমেদ সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভূইয়াঁ বলেন, প্রতিবন্ধি মহির উদ্দিন যখন এমপি মহোদয় এর নিকট নিজের আর্জির কথা বলেছিলেন তখন তিনি একটি একটি ব্যাটারী চালিত অটোভ্যাান আবদার করেছিলেন।

আমাদেরসময়.কম whatsapp চ্যানেল ফলো করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়