সাজিয়া আক্তার : বরগুনা টেংরাগিরি বন থেকে অবাধে সুন্দরি গাছ কেটে নিচ্ছে বনদস্যুরা। মূল্য বেশি হওয়ায় সুন্দরি গাছকে টার্গেট করেছে তারা। আর জনবল সল্পতার দোহাই দিয়ে নিরব ভূমিকায় বন বিভাগ। স্থানীয়রা বলছে, বন বিভাগের যোগসাজসে হচ্ছে এসব। বন রক্ষায় পদক্ষেপ নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের।
বরগুনা টেংরাগিরি বনে ছোট-বড় সব গাছই কেটে নিচ্ছে বনদস্যুরা। আর গভীর বনে গাছ কাটার হারটা অনেক বেশি। গেওয়া, কেওরাসহ বনে বিভিন্ন গাছ থাকা সত্বেও একরের পর এক শুধু নেই সুন্দরি গাছ।
বরগুনা জেলার রেঞ্জ কর্মকর্তা এস এম শামসুদ্দোহা বলেন, আমাদের লোকজন তৎপর আছে। কিন্তু জনবল সল্পতার কারণে বনদস্যুদের সাথে আমাদের লোক পেরে উঠছে না। তাই কিছু গাছ কেটে নিয়ে যাচ্ছে বনদস্যুরা।
জেলা প্রশাসক বলছেন, শুধু বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাই নয়, পুলিশ ও উপজেলাকে সাথে নিয়ে বন রক্ষায় কাজ করবেন তারা।
১০ হাজার ১২০ একর জুড়ে টেংরাগিরি বনটিতে সুন্দরবনের আদলে সুন্দরি গাছ থাকায় বাংলাদেশে দ্বিতীয় সুন্দরবন বলা হয় এই বনকে। সময় টেলিভিশন থেকে