শিরোনাম

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৪৭ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া): বগুড়ার আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামে বেলাল হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার রাত এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের তাছির বেপারীর ছেলে ও শহীদ সিরাজ খাঁন মেমোরিয়াল একাডেমীর ৮ম শ্রেনীর ছাত্র।

পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুর রাজ্জাক জানান, পারিবারিক কলহের জেরধরে বেলাল অভিমান করে গত মঙ্গলবার রাত ১০টায় বেলাল হোসেন তার শয়ন ঘরের ফ্যানের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এঘটনায় আদমদীঘি থানায় একটি ইউ.ডি মামলা দায়ের হয়েছে।

আমাদেরসময়.কম whatsapp চ্যানেল ফলো করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়