সাব্বির আহমেদ : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেছেন, ড.কামাল হোসেনের গণফোরামের সঙ্গে সম্প্রতি আমাদের ঘোষিত জাতীয় সনদ ও তাদের সাতদফা নিয়ে আলোচনা হয়েছে।
বুধবার সন্ধ্যায় কামাল হোসেনের বেইলি রোডের বাসায় হওয়া বৈঠক শেষে তিনি এ কথা জানান।
সাকি বলেন, কামাল হোসেনের অসুস্থতার কারণে আজকের বৈঠক সংক্ষিপ্ত করা হয়েছে। পরবর্তীতে আরও আলোচনা হবে।
আমরা বলতে চাই, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে অনাস্থা, অনিশ্চয়তা এবং সংঘাতের আশঙ্কা তত বৃদ্ধি পাচ্ছে। তাই বর্তমান প্রধানমন্ত্রীকে রেখে নির্বাচনকলীন ঐকমত্যের সরকার হবে না। আমরা সুনির্দিষ্ট প্রস্তাবনার ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তুলতে চাই ।
তিনি বলেন, ভোটাধিকার ফিরে না আসলে তো সংঘাতের পথ ছাড়া উপায় নেই। বর্তমান ব্যবস্থায় সরকার মল্লযুদ্ধ এর আহবান করছে। এ থেকে উত্তরণে আমরা কথা বলেছি। নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক ব্যবস্থার উপস্থিতি থাকা প্রয়োজন। কিন্তু তা আজ নেই।