শিরোনাম

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০২:০৬ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আড়াইহাজারে বাসের চাপায় রিকশা চালক নিহত

আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার শিমুলতলা এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় শফিকুল ইসলাম (৪৫) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছেন। সে নরসিংদী সদর উপজেলার মাধবদী ছোট বুনাইদ গ্রামের শাহ আলমের ছেলে।

আড়াইহাজার থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, শিমুলতলা এলাকায় শাখা রোড থেকে ঢাকা-সিলেট মহাসড়কে রিকশা নিয়ে উঠার সময় ঢাকাগামী বাসের ধাক্কায় রিকশাটি ধুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই রিকশা চালক শফিকুল ইসলাম মারা যান। এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।

আমাদেরসময়.কম whatsapp চ্যানেল ফলো করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়