শিরোনাম

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০১:১৩ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় প্রবাসীকে হত্যার ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা

মাহফুজ নান্টু, কুমিল্লাঃ কুমিল্লা সদর উপজেলার জোড়া মেহের গ্রামে প্রবাসী শহীদ মিয়াকে হত্যার ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী উম্মে সালমা নার্গিস। বুধবার মামলার বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আবু ছালাম মিয়া।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোড়া মেহের গ্রামের শহীদ মিয়া সমাজে শালিস দরবার করতেন। দরবারে একবার ওই গ্রামের কমর আলীর ছেলে রিপনকে(২৫) সাজা দেয়া হয়। এই নিয়ে ক্ষুদ্ধ রিপন শহীদ মিয়াকে মঙ্গলবার সন্ধ্যায় ছুরিকাঘাত করে। স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক শহীদ মিয়াকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, নিহতের স্ত্রী বাদী হয়ে রিপনসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পূর্ব শত্রতার জের ধরে ঘটনাটি ঘটে। আমরা আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছি।

উল্লেখ্য, কুমিল্লা সদর উপজেলার জোড়া মেহের গ্রামে শহীদ মিয়া(৫৫) নামের একজন প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি গ্রামের মমতাজ মিয়ার ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোড়া মেহের গ্রামের আজগর আলীর ছেলে রিপনের(৩০) সাথে শহীদ মিয়ার পূর্ব শত্রুতা ছিলো। ওই ঘটনাকে কেন্দ্র করে রিপন শহীদ মিয়াকে সন্ধ্যায় ছুরিকাঘাত করে। স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক শহীদ মিয়াকে মৃত ঘোষণা করেন।

আমাদেরসময়.কম whatsapp চ্যানেল ফলো করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়