শিরোনাম

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৫১ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প-কিম বৈঠকের মধ্যস্থতাকারী হবেন মুন

 

রনি মহালদার : পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে আলোচনার টেবিলে বসাতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জ্যা ইন।

মুন মঙ্গলবার উত্তর কোরিয়া সফরে এসেছেন। পিয়ংইয়ং-এ দুই কোরিয়ার নেতাদের মধ্যে তৃতীয় বৈঠক শুরু হয়েছে। এ বৈঠকের প্রধান উদ্দেশ্য উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখা। নিজ দেশে জনসমর্থনে ভাটা পড়েছে মুনের। পরমাণু অস্ত্র পরিত্যাগ করার জন্য উত্তর কোরিয়াকে বোঝানোর বিষয়ে অগ্রগতি করতে হবে, না হলে ট্রাম্প এবং কিম এর সাক্ষাৎ, দুই কোরিয়ার বৈঠক সবকিছুই অর্থহীন।

জুন মাসে ট্রাম্প এবং কিম এর সিঙ্গাপুর বৈঠকের পর ট্রাম্প জনসমক্ষে বলেন, উত্তর কোরিয়ার দিক থেকে এখন আর পরমাণু হামলার আশঙ্কা নেই। ৯ সেপ্টেম্বর সামরিক মহড়ায় ক্ষেপণাস্ত্র প্রদর্শনী না করায় উত্তর কোরিয়ার প্রশংসাও করেছেন তিনি। তবে জনসমক্ষে যাই বলেন না কেন পরমাণু অস্ত্র বন্ধে উত্তর কোরিয়ার আগ্রহের ঘাটতি আছে বলে মনে করেন ট্রাম্প প্রশাসন।

এর আগে দক্ষিণ কোরিয়ার সাথে বৈঠকে আক্ষেপ করে কিম বলেছেন, পরমাণু কর্মসূচি বাতিল করার প্রতিশ্রুতি দিলেও আন্তর্জাতিক সম্প্রদায় তার প্রতিশ্রুতিকে গুরুত্ব দিচ্ছে না।

উত্তর কোরিয়া সর্বশেষ ১০ মাস আগে মিসাইল পরীক্ষা করেছিল যা এক ধরনের অগ্রগতি বলে মনে করছেন ট্রাম্প প্রশাসন। বিবিসি

আমাদেরসময়.কম whatsapp চ্যানেল ফলো করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়