শিরোনাম

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৪৭ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৩ হাজার পোস্টমর্টেম করেছেন যে ব্যক্তি!

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: ফরেনসিক প্যাথলজিস্ট ডা. রিচার্ড শেফার্ড এ পর্যন্ত ২৩ হাজারেরও বেশি ময়নাতদন্ত করেছেন। এরমধ্যে প্রিন্সেস ডায়ানাসহ সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত কিছু দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিও রয়েছে। এর মধ্যে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে বোমা হামলায় এবং ২০০৫ সালে লন্ডন হামলার নিহতরাও রয়েছেন। ৩৫ বছরের কর্মজীবনে এ রেকর্ড করেছেন শেফার্ড। বিবিসির ভিক্টোরিয়া ডার্বিশায়ার অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

তবে দীর্ঘদিন ধরে এই কাজ করার ফলে শেফার্ডের নানা ধরনের মানসিক জটিলতা দেখা দিয়েছে। শেফার্ড বলেন, ক্ষতবিক্ষত প্রাণহীন দেহ নিয়ে প্রতিনিয়ত কাজ মনে একটি ছাপ রেখে যায়। এমন একটা সময় আসে যখন এটিকে দৈনন্দিন জীবন থেকে আলাদা করা সম্ভব হয় না। দীর্ঘদিন এই পেশায় থাকার কারণে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে (পিটিএসডি) ভুগতে হয়েছে তাকে।

নিজের নতুন বইয়ে শেফার্ড লিখেছেন, একসময় চোখ বন্ধ করতেও অস্বস্তি বোধ করতেন। তিনি বলেন, ‘মাঝেমধ্যে আমার মনে হতো এভাবে বেঁচে থাকার চেয়ে মনে হয় মৃত্যুই ভালো।’ তবে বর্তমানে এটিকে একটি জটিল অস্ত্রোপচার বলেই ভাবতে পছন্দ করেন তিনি। তিনি আরো বলেন, ‘সত্য উদঘাটনের চেষ্টাই এই পেশার মূল উদ্দেশ্য। আমি মৃতের পরিবারকে সবচেয়ে নিখুঁত তথ্য জানানোর চেষ্টা করি।’ পরিবারের সদস্যরা যতই আঘাত পাক, সত্যটাই বলেন তিনি। বিবিসি

আমাদেরসময়.কম whatsapp চ্যানেল ফলো করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়