শিরোনাম

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১১:২৯ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিয়ম ভেঙে দ্বীপ উপহার নিয়েছেন মালদ্বীপ প্রেসিডেন্ট!

সান্দ্রা নন্দিনী: মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন সিঙ্গাপুরের এক ব্যবসায়ীর কাছ থেকে দামি উপহার নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আর এর বিনিময়ে ওই ব্যবসায়ীর কাছে দেশটির দু’টি দ্বীপ কোনরকম টেন্ডার ছাড়াই ইজারা দেন তিনি।

গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনসোর্টিয়াম আরও জানায়, কয়েক কোটি ডলারের একটি দুর্নীতির সঙ্গেও যুক্ত ইয়ামিন। এমন একসময় এই প্রতিবেদন প্রকাশ করা হলো, যার মাত্র কয়েকদিনের মধ্যেই ৩ লাখ ৪০ হাজার জনসংখ্যার এই দেশটিতে পুননির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ইয়ামিন। তাঁর মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও বিরোধীরা অবশ্য সবাই হয় জেলে নয়তো নির্বাসনে। গণমাধ্যমকেও অত্যন্ত শক্ত হাতে নিয়ন্ত্রণ করছেন তিনি।

দ্বীপ দেওয়ার মূল ঘটনাটি ঘটে ২০১৪ ও ২০১৫ সালে। সেসময়ের পর্যটনমন্ত্রী ও ইয়ামিনের ডেপুটি আহমেদ আদিবও এ ঘটনার সঙ্গে যুক্ত বলে জানা যায়। পরবর্তী সময়ে দুর্নীতিসহ একাধিক অভিযোগে তাঁদের কারাদ- হয়।

গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনসোর্টিয়াম সরকারি নথিপত্রের বরাত দিয়ে অভিযোগ করে, টেন্ডার ছাড়াই ট্যুরিজম রিসোর্ট ডেভেলপারদের সঙ্গে অন্তত ২ ডজন চুক্তি করেন ইয়ামিন। পরবর্তী সময় ওই ব্যবসায়ী মালদ্বীপের জনবসতিশূন্য একটি দ্বীপ বিনামূল্যে এবং আরেকটি মাত্র ৫০ লাখ ডলার দিয়ে ইজারা নেন। পিটিআই

আমাদেরসময়.কম whatsapp চ্যানেল ফলো করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়