শিরোনাম

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৩১ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার জীবনী রচনা করেছেন : মিশরীয় গবেষক

হুমায়ুন কবির খোকন : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী রচনা করেছেন মিশরীয় এক গবেষক। বৃহ্স্পতিবার বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আধুনিক ও উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার বিকল্পহীন নেত্রী শেখ হাসিনার জীবনী রচনা করেছেন মিশরীয় গবেষক মোহসেন আল আরিশি ।বইটির বাংলা অনুবাদ করা হচ্ছে বাংলা একাডেমির মাধ্যমে । অনুবাদে নাম হয় : শেখ হাসিনা -যে রূপকথা শুধু রূপকথা নয় । গবেষণালব্ধ বইটি চমৎকার লিখেছেন মূল লেখক । লেখক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসবেন । তখন অনুবাদক, শামসুজ্জামান খান ও মূল লেখক আলোচনা করে অনুবাদ চূড়ান্ত করবে।

আমাদেরসময়.কম whatsapp চ্যানেল ফলো করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়