
চাকরি ডেস্ক : নাভানা ফার্নিচার জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এএসও/টিএসও মার্কেটিং পদে ১০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। পদগুলোতে শুধু পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন। তবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা ১৮-৩০ বছর। নির্বাচিতদের বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আরো পড়ুন: ইসির পদত্যাগ দাবি সুপ্রিম কোর্ট বারের
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা জাগোজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: ১৯ আগস্ট, ২০১৮। পরিবর্তন