
১৮৩৮ সালে প্যারিসের দ্যু টেম্পলের সামনে তোলা ছবিটি বিশ্বের প্রথম মানুষের ছবি। ৭ মিনিট সময় নিয়ে তোলা এই ছবিটিতে এক ব্যক্তিকে জুতা পালিশ করতে দেখা যায়।
বিশ্বের প্রথম সেলফি বলা যায় এই ছবিটিকে। ১৮৩৯ সালে কারো সাহায্য ছাড়া নিজে নিজেই ছবিটি তুলেছিলেন মার্কিনন ফটোগ্রাফার রবার্ট কর্নেলিয়াস। ক্যামেরা চালু করে দিয়ে তিনি সামনে দাঁড়িয়েছিলেন দীর্ঘ সময়।
রঙিন প্যাঁচানো ফিতা বা টার্টান রিবনের ছবিটি ১৮৬১ সালে তোলা বিশ্বের প্রথম রঙিন ছবি। ছবিটি তুলেছিলেন পদার্থবিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। লাল, সবুজ ও নীল ফিল্টার ব্যবহার করে তোলা ৩টি পৃথক রঙিন ছবিকে একত্রিক করে মূল রঙগুলো ফুটিয়ে তোলেন ম্যাক্সওয়েল।
এক সময় সংবাদপত্র ছিল শুধুই অক্ষরের সমষ্টি। ১৮৪৭ সালে ফ্রান্সের এক অপরাধীর ছবিটি ছিল সংবাদের জন্য তোলা বিশ্বের প্রথম ছবি।
মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের ছবিটি বিশ্বের প্রথম আকাল থেকে তোলা ছবি। জেমস ওয়ালেস ছবিটি তুলেছিলেন ১৮৬০ সালে ২ হাজার ফুট উচ্চতা থেকে তোলা ছবিটির শিরোনাম ছিল। বোস্টন যেভাবে ঈগল এবং বুনো হাঁস একে দেখে।
https://youtu.be/IDvezLO6tB4