আগের সংবাদ

Share

আ.ফ.ম.মশিউররহমানের একগুচ্ছ কবিতা

আমাদের সময়.কম
প্রকাশের সময় : 03/11/2025 -19:03
আপডেট সময় : 01/01/ 2018-13:55

চাওয়ার নেই যে কিছু

আমার আশা গুলো দিন দিন
ক্ষীণ আর ধুসর হয়ে যায়,
ভালোবাসা
কুরে কুরে খায়।

আমার আকাশে কখনো মেঘের ঘনঘটা
বিজলির চমক,
কর্ণকুহরে ভেসে আসে
গগন বিদারী ধমক।

এখন যে আর অপেক্ষায় থাকে না
নতুন কোনো চমক,
জীবনে তো চাইনি কভু
কিছুই ঝাকজমক।

এমন কিছু চাইনা কভু পাহাড় সমান
শুধু তোমায় ছাড়া
তবু কেনো আশা ভঙ্গের ভয়ে
হঠাৎ হঠাৎ হই সর্বহারা?

তবে আর চাইব না কিছু এখন থেকে
এমন রিক্তহস্ত চাইতে পারে-ই বাকী?
আমার শুন্য হাতে তবুও যে আছে চাওয়া
তোমার গায়ে লাগে না যেন কভু দু:খের হাওয়া।

 

বিক্ষিপ্তভাবনা

আমি শক্ত হতে চেয়ে চেয়ে
আবার ভঙ্গুড় হয়েযাই,
আমি তো কোনো কালে ছিলাম না এমন
তবে সে আমায় কোথায় বল খুঁজে পাই!

আমি সিদ্ধান্ত নিতে নিতে
সিদ্ধান্তহীনতায় ভুগি,
আমি অবিচল থাকতে গিয়েও
যেনো নিত্য কোনো পাপিছলানো রুগি।

মরতে মরতেও বেঁচে যাই
খেতে খেতেও বিষম খাই
ভাবতে ভাবতে ভাবনায় হারাই
বিজ বুনে বুনে
বেখেয়ালে তাই যে আবার মাড়াই।

পড়ে পড়ে সব আবার ভুলে যাই
চলতে চলতে একই যায়গায়
আসি ফিরে ধীরে ধীরে
কারণ শুধু তোমায় ভালোবাসি এত কিছুর ভীড়ে।

সে ভালোবাসা-ইযদি ব্যর্থতায় ভাসে
তবে আরকি সের তরেবল
মরতে মরতে বেঁচে থাকব
কার তরে অশ্রুরবান রাখব?

 

নিরুদ্দেশযাত্রা পথে

আমি তবে চললাম এবার নিরুদ্দেশ যাত্রা পথে
যে পথে আরপিছু ফেরার তাড়া নেই,
নেই কোনো অভিমানী হাতছানি
এমনকি কারো চোখের দু’ফোটা পানি।

আর কে বা আছে আমার তরে ফেলবে দু’ফোটাজল
দিতে একটু মনো বল!

তবে এ কদম যাতে মজবুত করে ফেলতে পারি
কিছুতেই যেন হাল না ছাড়ি,
হাল ছাড়ার নেই তো কিছু
শরীর মনে আছে যে অশ্রুস্নাত বল
এ-ই তো বড়ই বিরল।

প্রার্থনা শুধু ভ্রমনের ক্লান্তি যেনো চেপে না বসে
কোনো কচি ঘাসের ডগাও যেনো পিষে না দেই
কোনো পথিকের বিব্রত হবার কারণও যাতে না হই।

সুস্থ-সবল থাকতেই যেনো সমাপ্তি ঘটে এ যাত্রার
যাত্রা শেষে এমন কোথাও যাতে বিশ্রাম লাভ করি
যেখানে প্রকৃতি আমায় একাকার করে নিবে আপন ভেবে,
সমাধির কাছেই ভেসে আসবে নিস্পাপ শিশুদের
সুমধুর কোরআন তিলাওয়াত
পাখিদের কলরব
আর এমন কারো দু’হাত উঠবে স্রষ্টারতরে
যাকে আমি কামনা করি।

 

পরম অনুভূতি

অদ্ভূত এক অনুভূতি
অনুভূতিশুণ্যতার পরম অনুভূতি
আজ যেন আর কিছু চাওয়ার নেই
কিছু পাওয়ার ও নেই।

ক্ষুধা নেই তৃষ্ণা নেই
চোখে জল নেই
মনে রাগ দূ:খসুখ
কিংবা ক্ষোভ অভিমান ও নেই।

প্রাপ্তি নেইশুণ্যতা নেই
নেইপূর্ণতাও,
গতি নেই জড়তাও নেই
নেই স্পন্দন কিংবা স্তব্ধতাও।

রং নেই স্বাদ নেই,নেইগন্ধ
এমনকি কোনোকিছু
কিংবা কারো সাথে নেই কোনো দ্বন্দ্ব।

সমস্ত দুয়ার যে আজ বন্ধ,
কিছুর আর তোয়াক্কাও নেই
লোকে যতই বলুক মন্দ।

লেখক: কবি-সাংবাদিক ও গবেষক (এমফিল গবেষণারত)
ইমেইল: [email protected]

এক্সক্লুসিভ নিউজ

জলবায়ু ফান্ডের ৫০৮ কোটি টাকা ফেরত দিচ্ছে না ফারমার্স ব্যাংক

ডেস্ক রিপোর্ট : ফারমার্স ব্যাংকে টাকা গচ্ছিত রেখে চরম বেকায়দায়... বিস্তারিত

আসামে ‘বাংলাদেশি’র বিষয়ে এখনও ঢাকাকে অবহিত করেনি দিল্লি: মুনতাসির মুর্শেদ

মাছুম বিল্লাহ ও হিরন্ময় ভট্টাচার্য, গুয়াহাটি : ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য... বিস্তারিত

৮ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর রদবদল

হুমায়ুন কবির খোকন: নতুন চার মন্ত্রীর শপথ গ্রহণের পর দিনই আজ... বিস্তারিত

জাতীয় যন্ত্রসংগীত উৎসব-২০১৮
তৃতীয় দিনেও বাদ্যযন্ত্রের সুরে মুগ্ধ দর্শক-শ্রোতা

ইমতিয়াজ মেহেদী হাসান : রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে দশ... বিস্তারিত

টেলিকম খাতে ক্যান্সারের মতো সমস্যা: মোস্তাফা জব্বার

তানভীর আহমেদ: টেলিকম খাতে ক্যান্সারের মতো সমস্যা আমি বাইরে থেকে... বিস্তারিত

সিলেটে হেলিকপ্টার বিধ্বস্তে বেঁচে গেলেন কুয়েতের সেনাপ্রধান (ভিডিও)

সাইদুর রহমান : বাংলাদেশে সফররত কুয়েতের একটি প্রতিনিধি দল নিয়ে... বিস্তারিত





আজকের আরো সর্বশেষ সংবাদ

Privacy Policy


Chief Editor : Nayeemul Islam Khan, Editor : Nasima Khan Monty
Executive Editor : Rashid Riaz,
Office : 19/3 Bir Uttam Kazi Nuruzzaman Road.
West Panthapath (East side of Square Hospital), Dhaka-1205, Bangladesh.
Phone : 09617175101,9128391 (Advertisement ):01713067929,01712158807
Email : [email protected], [email protected]
Send any Assignment at this address : [email protected]